স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বা মার্কার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বা মার্কার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান

স্থানীয় ও জাতীয় নির্বাচনে ধর্মের অপব্যবহার রোধ এবং রাজনৈতিক দলের মার্কার চেয়ে প্রার্থীদের সামাজিক গ্রহণযোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়ার ওপর জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনীতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

আজ ১২ অক্টোবর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন পশ্চিম গোয়াইল শ্রীশ্রী জগন্মতা সর্বজনীন দুর্গা মন্দিরে নবদুর্গা ও দশভুজা দুর্গা পূজা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সৃষ্টিকর্তার আলো যেমন মসজিদ, মন্দির বা গির্জা ভেদাভেদ না করে সবার জন্য সমানভাবে উন্মুক্ত, তেমনি সৃষ্টিকর্তার বিধান ও দয়াও সকল মানুষের জন্য সমান। তাই ধর্মের নামে বা রাজনৈতিক স্বার্থে জনগণের মধ্যে বিভেদ তৈরি করা অত্যন্ত গর্হিত কাজ।

তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো নৌকা বা ধানের শীষ মার্কার সংকীর্ণতা পরিহার করে নির্বাচনকে জনমুখী ও সামাজিক ঐক্যের ভিত্তিতে গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে। স্থানীয় নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত সামাজিক গ্রহণযোগ্যতা ও ভোটারদের মতামতই প্রধান মানদণ্ড হওয়া উচিত।

তিনি আরও বলেন, অতীতে নির্বাচনের সময় নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের জাল ভেদ করে ভোটাররা যেভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনেও স্থানীয় নির্বাচনে তেমনি যেকোনো বহিরাগত বা দেশীয় ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানাই।

এসময় উক্ত মন্দিরের সভাপতি তৃণা রায় চৌধুরী, দ্যা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক, যুগ্ম আহ্বায়ক, রাজিহার ইউনিয়ন বিএনপি আহবায়ক, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।