হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে গত ৩০ জুন জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় মোট ১০ বছরই কারাগারে থাকতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত তিন অভিযোগের মধ্যে একটি ছিল আন্দোলনকারীদের দমন, আটক ও নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগ। অন্য দুটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ষড়যন্ত্র, প্ররোচনা ও সহযোগিতা এবং সংশ্লিষ্ট ষড়যন্ত্রে সম্পৃক্ততার দায়ে ইনুকে দণ্ডিত করা হয়। এসব অভিযোগে কারাদণ্ডের পাশাপাশি দুটি অভিযোগে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

অন্যদিকে ইনুর বিরুদ্ধে আনা বাকি পাঁচটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় ট্রাইব্যুনাল তাকে সেসব অভিযোগ থেকে খালাস দেন।

প্রসিকিউশনের দাবি, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। এ কারণে সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করা হয়েছে।

এখন আপিল বিভাগের প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের এই আবেদন নিষ্পত্তির বিষয়টি নির্ধারিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।