বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে কাল হাইকোর্টে শুনানি

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে কাল হাইকোর্টে শুনানি
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে কাল হাইকোর্টে শুনানি

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।

গ্রাহকদের কাছ থেকে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, সে বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

এর আগে বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ও স্বেচ্ছাচারী সার্ভিস চার্জ আদায়ের অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, গ্রাহকদের কাছ থেকে এসব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না।

পাশাপাশি এমএফএস সেবার সার্ভিস চার্জ নির্ধারণ, গ্রাহক সুরক্ষা এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা হবে না কেন, তাও জানতে চেয়েছেন আদালত।

রিটে বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য যুক্তিসংগত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আগে এ রুল জারি করেন।

রুলের জবাব দিতে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রিটটি দায়ের করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নিজেই। গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমানো এবং এমএফএস সেবার চার্জে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি এ রিটের মূল উদ্দেশ্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বিশেষ প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।