× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির সফল বাস্তবায়নে পেশাদার কূটনীতিক প্রয়োজন – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফার্স্ট নীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ কার্যকরভাবে এগিয়ে নিতে দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম, রোহিঙ্গা সংকটসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের আরও গভীর দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, মধ্য-পর্যায়ের কূটনীতিকদের পেশাগত দক্ষতা আরও জোরদারে এ রিফ্রেশার্স কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক ও কূটনৈতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ কর্মসূচি কূটনীতিকদের সক্ষম করে তুলছে।

ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত বলেন, বর্তমান সময়ের কূটনীতিকদের বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, বিচক্ষণ, সংযত ও নৈতিক হতে হবে। ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের পেশাদার কূটনীতিক গড়ে তুলতে ফরেন সার্ভিস একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ।


এ ক্যটাগরির আরো খবর..