× Banner
সর্বশেষ
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোহলার সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একাধিক বৈঠক শেষে আজ বাংলাদেশে তার সরকারি সফর শেষ করেছেন।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত সফরকালে অ্যাডমিরাল কোহলার প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকগুলোতে সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন উপায় পর্যালোচনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের অব্যাহত সম্পৃক্ততার প্রতিফলন।

এতে আরও বলা হয়, সামুদ্রিক ক্ষেত্র এবং বিস্তৃত নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অ্যাডমিরাল কোহলারের এ সফর অনুষ্ঠিত হলো।


এ ক্যটাগরির আরো খবর..