দুই কেজি আইস-অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

দুই কেজি আইস-অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি ইজিবাইকসহ ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১টি জি-৩ রাইফেল, ১টি দেশীয় এলজি, ১টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া এক সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডেইলপাড়া-মুন্ডার ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্টে বিজিবি সদস্যরা ইজিবাইকযোগে সাবরাং বাজার হতে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তিকে থামার সংকেত দেয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ই

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।