হবিগঞ্জের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় অঙনের সকলের প্রিয় মুখ হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা(৬৩) আর নেই।
তিনি ২ রা জুলাই বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনির সমস্যা জনিত রোগে আক্রান্ত ছিলেন।
চিরকুমার অনুপ কুমার দেব মনার মৃত্যুর খবর শোনে তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য দক্ষিণ শ্যামলীর বাসায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভীড় জমান।
হবিগঞ্জ কালীবাড়ি প্রাঙ্গণে অনুপ কুমার দেব মনার মরদেহে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঐদিন রাতে হবিগঞ্জ পৌর শ্মশানঘাটে শেষকৃত্যনুষ্টান সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী, নবীগঞ্জ পৌর পূজা উদযাপন কমিটির আহবায়ক মৃনাল কান্তি রায় মিনু,সদস্য সচিব বিভু আচার্য্য,মতি লাল আচার্য্যসব বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ক্যটাগরির আরো খবর..