শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ভ্যাটিকান প্রতিনিধিদল বাংলাদেশে ক্যাথলিক মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিস্তারে এসব প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ভূমিকার বিষয়েও আলোচনা করেন তারা।

এ সময় বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে দীর্ঘদিনের দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।