× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিন এক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার যক্ষ্মার চিকিৎসা ওষুধের কোর্স দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বৃহস্প‌তিবার (৩০ এ‌প্রিল) ঢাকার একটি যক্ষ্মা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট  ক্রিস্টেনসেন এই অনুদান তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

ঢাকার মা‌র্কিন দূতাবাস বলছে, এই অনুদানটি গুরুত্বপূর্ণ সরবরাহ ঘাটতি পূরণে সহায়তা করবে এবং দ্বিপাক্ষিক স্বাস্থ্য অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের নতুন পাঁচ বছর মেয়াদি কাঠামোর অধীনে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।


এ ক্যটাগরির আরো খবর..