× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান জামিন পেয়ে এলাকায় ফিরলেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনি ধর্ষণের চেষ্টায় করা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে  বুধবার (১৫ জুন) এলাকায় ফিরেছেন।

এ উপলক্ষে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে মনি দলীয় প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ জুন উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের এক তরুনী (২৪) বাদী হয়ে জুড়ী থানায় কিশোর রায় চৌধুরী মনিকে আসামি করে জুড়ী থানায় মামলা করেন।

৬ জুন বিচারপতি মো. এমদাদুল হক ও আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত উচ্চআদালতের একটি বেঞ্চ মনিকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন। একই সঙ্গে কেন তাঁকে স’ায়ী জামিন প্রদান করা হবে না- এ মর্মে সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেন।

এদিকে কিশোর রায় চৌধুরী মনি আজ (বুধবার) দুপুরে ঢাকা থেকে আন্তঃনগর পরাবত এক্সপ্রেস ট্রেনে করে কুলাউড়া জংশন রেলস্টেশনে পৌঁছালে আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এর পর মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে তাঁকে জুড়ীতে নিয়ে যান নেতাকর্মীরা।

দুপুর দুইটার দিকে জুড়ীর বিজিবি ক্যাম্প ও ভবানীগঞ্জ বাজার চৌমোহনা চত্বরে পথসভায় কিশোর রায় চৌধুরী বলেন, তিনি দলের প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বাসায় দুস্কৃতকারীরা ইতিপূর্বে হামলাও চালিয়েছে। স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের পরিচালনায় দুটি পথসভায়  বক্তব্য দেন, কিশোর রায় চৌধুরী মনি ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।


এ ক্যটাগরির আরো খবর..