× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মেহেরপুরের আমঝুপীতে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও মানব বন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপীতে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমঝুপী পল্লীসমাজের সদস্যদের আয়োজনে আমঝুপী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নুর নেতৃত্বে আমঝুপী ইউনিয়ন পরিষদের সামনে বাল্য বিবাহ প্রতিরোধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে আমঝুপী ইউনিয়ন পরিষদের হল রুমে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমঝুপী ইউনিয়ন সমাজের সভা প্রধান ফাতেমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমঝুপী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির জেলা ব্যাবস্থাপক সালাউদ্দীন মৃধা, আমঝুপী ইউপি সচিব জামিরুল ইসলাম, আমঝুপী ইউপি সদস্য মোঃ আক্তারুজ্জামান, সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির মাঠ সংগঠক মনোয়ারা খাতুন প্রমুখ। আলোচনা সভা ও মানব বন্ধনে পল্লীসমাজের সদস্যবৃন্দসহ স্থানীয় নারী-পুরুষরা অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..