× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে হিন্দু কলেজশিক্ষককে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

মাদারীপুর সংবাদদাতাঃ মাদারীপুর সদর থানার কাছেই হিন্দু কলেজ শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরে স্থানীয়রা এক যুবকে আটক করে পুলিশে দিয়েছেন। ঘটনার পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে গতকাল বিকেল ৫টায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতাবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপন চক্রবর্তী শহরের কলেজের পেছনে সোবাহান মুন্সির বাড়িতে ভাড়া থাকেন। গতকাল বিকেল ওই বাড়ির দরজার তালা খুলছিলেন। এ সময় ওই শিক্ষক দরজা খোলা মাত্রই তিনজন দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। শিক্ষকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। তবে স্থানীয়রা একজনকে ধাওয়া করে আটক করেন।
এ সময় স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা জঙ্গি সংগঠনের সদস্য।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক কলেজছাত্র নিজেকে প্রিন্স ফাইজুল্লাহসহ একাধিক নামে পরিচয় দিয়েছে। জিজ্ঞাসাবাদে আটক কলেজছাত্র ঢাকার উত্তরার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানিয়েছে। তার বাবা গোলাম ফায়জুল্লাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবারসহ সে ঢাকার উত্তরাতে থাকে। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
সর্বশেষ সংবাদ লেখা পর্যন্ত আটক যুবকের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাবাদকালে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, এএসপি মনিরুজ্জামান ফকির, সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ, মাদারীপুর ডিবির ওসি কামরুল হাসানসহ একাধিক প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে তৎক্ষনাৎ কিছু বলতে রাজি হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..