গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ছোট্ট সোনামণি রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত।
মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াভাঙ্গা দে-বাড়ি গোবিন্দ মন্দির অঙ্গণে এই শুভক্ষণকে পবিত্র ও মঙ্গলময় করে তুলতে অন্নপ্রাশন উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে ভাগবত পাঠের আয়োজন করা হয়।
রুদ্রিকার পিতা ব্যবসায়ী রাজীব দে জানান, রুদ্রিকা দে রিংকির অন্নপ্রাশন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
অনুষ্ঠানমালার মূল আকর্ষণ ছিল পবিত্র ভাগবত পাঠ, যা বিশ্বশান্তি এবং ছোট্ট রুদ্রিকার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নিবেদন করা হয়।
অনুষ্ঠানে ভাগবত পাঠ করেন খ্যাতিমান ভাগবত পাঠক দাস অনু দাস গৌড় গোবিন্দ দাস।
ভাগবত পাঠ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীসহ ভাগবতীয় ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় বৈদিক মন্ত্র উচ্চারণ এবং ভাগবত পাঠের মধ্য দিয়ে পুরো বাড়ি এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
পাঠ শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পরিবারের পক্ষ থেকে এই শুভদিনে সকলের কাছে ছোট্ট রুদ্রিকা দে রিংকির জন্য আশীর্বাদ কামনা করা হয়েছে, যেন সে ভবিষ্যতে একজন গুণবতী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
এ ক্যটাগরির আরো খবর..