কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন আড়পাড়া শিবনগর গ্রামের সুমন অধিকারী নামের এক অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার সময় মধুগঞ্জ বাজারে শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুশান্ত মালী, সাধারণ সম্পাদক ইকবাল আলী, সহ-সভাপতি বরুন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ দীপংকর দে, প্রচার সম্পাদক কৌশিক অধিকারী, এছাড়াও জুয়েলারি মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রহল্লাদ অধিকারী।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি সুশান্ত মালী শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, শ্রমিক ইউনিয়নের কোন সদস্য যদি কোন সমস্যার মধ্যে পড়ে তাহলে আমরা শ্রমিকরা সংগঠনের পক্ষ থেকে আমাদের সাধ্যমত তাদের পাশে থাকবে।





