নওগাঁয় তথ্য অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁয় তথ্য অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
নওগাঁয় তথ্য অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
একশন এইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং নাগরিক সংযোগ সিএসও হাব, বিটনিক ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর যৌথ আয়োজনে “সুশীল—সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায়  এক বিশেষ সচেতনতা ক্যাম্পেইন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক  মো: আকতার হোসেন। অনুষ্ঠান পরিচালনায় আমন্ত্রিত অতিথি ও প্যানেলিস্টদের আসন গ্রহণ পর্বের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নূরুল আমিন।
বিশেষ প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক  আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মো: কায়েশ উদ্দীন।
এছাড়াও প্যানেলিস্ট হিসেবে অংশ নেন নওগাঁ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  নাহিদ হাসান এবং নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁ-এর সভাপতি ও ‘রানি’ এনজিও-এর প্রধান নির্বাহী  ফজলুল হক খান।
ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে তথ্য প্রাপ্তি সহজতর করতে ২টি বিশেষ তথ্য বুথ স্থাপন করা হয়। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি সংক্রান্ত সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, অনলাইনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইনের ব্যবহার, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তিতে চ্যালেঞ্জ ও নাগরিক অধিকার বিষয়ক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। উপস্থিত প্যানেলিস্টগণ মুক্ত আলোচনার প্রশ্নগুলোর উত্তর দেন এবং তথ্য অধিকার আইন ব্যবহার করে কীভাবে নাগরিক সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে বিডিও-এর নির্বাহী পরিচালক  মো: আকতার হোসেন বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। নাগরিক সমাজ ও যুবসমাজকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।” অন্যান্য বক্তারাও সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহারের ওপর জোর দেন।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সাপাহার নওগাঁ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।