বেনাপোলে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা

বেনাপোলে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা
বেনাপোলে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজা উদযাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জনাব মো: সবুর হোসেনের সৌজন্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল সানরুফে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খাইরুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ লক্ষনপুর ইউনিয়ন এর সভাপতি খোকন শাশা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—পাটবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি রবিন পাল,ছোট আঁচড়া পূজা উদযাপন কমিটির সভাপতি দেবব্রত চক্রবর্তী,পেঁচোর বাওড় মন্দিরের সভাপতি নারান বিশ্বাস এবং কাগজপুকুর মণ্ডপের সভাপতি গৌতম ধর।
অনুষ্ঠানে বক্তব্যকালে বক্তারা বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ যার যার ধর্ম ও উৎসব স্বাধীনভাবে এবং মিলেমিশে পালন করবে। এ দেশ সবার এবং এখানে সবার সমান অধিকার রয়েছে।” বক্তারা সকলকে একসাথে মিলেমিশে বসবাস করা এবং পরস্পরের ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।