কামারখালী মাছ বাজারে ১৫০ মিটার ড্রেন সংস্কার করলেন ব্যবসায়ী বাবুল

কামারখালী মাছ বাজারে ১৫০ মিটার ড্রেন সংস্কার করলেন ব্যবসায়ী বাবুল
কামারখালী মাছ বাজারে ১৫০ মিটার ড্রেন সংস্কার করলেন ব্যবসায়ী বাবুল

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের মাছ বাজার এলাকায় প্রায় ১৫০ মিটার ড্রেন নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. বাহারুল আলম মিয়া বাবুল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাছ বাজারের গলিতে ড্রেন সংস্কারের কাজ করা হয়। দীর্ঘদিন ধরে ড্রেনটি ভরাট থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় ড্রেন উপচে নোংরা ও পচা পানি বাজারের গলিতে জমে দুর্ভোগ সৃষ্টি করত ব্যবসায়ী ও সাধারণ মানুষের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে বাজারের মাছ বিক্রির এলাকার পরিবেশ ক্রমেই নোংরা হয়ে উঠছিল। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলে সমস্যার সৃষ্টি হতো।

এ পরিস্থিতিতে বাজারের পরিবেশ ও চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রায় ১৫০ মিটার ড্রেন নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেন ব্যবসায়ী বাহারুল আলম মিয়া বাবুল। এতে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচলে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

বাহারুল আলম মিয়া বাবুল বলেন, কামারখালী বাজারের উন্নয়ন ও পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের কাজ অব্যাহত রাখার চেষ্টা করবেন। একই সঙ্গে বাজারের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্থানীয় সরকারের প্রতি আবেদন জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ড্রেন সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ সহিদুল ইসলাম

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।