উন্নয়ন নয় শুধু, মানুষের ভাগ্যের পরিবর্তনই হবে মূল লক্ষ্য’ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ 

উন্নয়ন নয় শুধু, মানুষের ভাগ্যের পরিবর্তনই হবে মূল লক্ষ্য’ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ 
উন্নয়ন নয় শুধু, মানুষের ভাগ্যের পরিবর্তনই হবে মূল লক্ষ্য’ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ 
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় প্রথম দিনের মতো ব্যাপক গণসংযোগ শুরু করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি শুধু প্রতিশ্রুতি দিতে চাই না, মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ৮ নম্বর ওয়ার্ডের প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে চাই।”
তিনি বলেন, একটি পৌরসভা তখনই সত্যিকার অর্থে উন্নত হয়, যখন উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। তাই রাস্তা-ঘাট, ড্রেনেজ, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে চান তিনি।
গণসংযোগের সময় ইমদাদুল হক ইমদাদ ছোট আঁচড়ার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে স্থানীয়দের সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সেসব সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি স্থানীয়দের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। কয়েকজন বাসিন্দা বলেন, এলাকার সমস্যা ও মানুষের কথা সরাসরি জানতে প্রার্থীদের এ ধরনের গণসংযোগ গুরুত্বপূর্ণ।
তারা আশা করেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার প্রয়োজনীয় উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় ইমদাদুল হক ইমদাদের প্রথম দিনের গণসংযোগ শেষ হয়। এ সময় তিনি জনগণের সঙ্গে থাকবেন এবং এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের  যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু  আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান  সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল  তুহিন হোসেন  আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও ছোট আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।