যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ চোরাচালানকৃত মোবাইলসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ আলী আহম্মদের ছেলে ইমরান হোসেন (২৩)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাত সাড়ে সাতটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন উলাশী ইউনিয়নের অন্তর্গত রামপুর বাজারস্থ ‘ভাই ভাই ছ’ মিলের সামনে শার্শা টু জামতলা গামী পিচের রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক চোরাকারবারিাে আটক করা হয়।
আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ১০ টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল সহ থানায় হাজির হয়ে আটক আসামী ও সহযোগী পলাতক একজন আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি চোরাচালান মামলা রুজু করা হয়েছে।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।





