ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপি-জামায়াতের দুই প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপি-জামায়াতের দুই প্রার্থী
ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপি-জামায়াতের দুই প্রার্থী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ১১-দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের ফল হাসিমুখে মেনে নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি প্রার্থী। অন্যদিকে ভোটগ্রহণের সময় যত গড়াবে, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কি না, তা তত বেশি স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন জামায়াত প্রার্থী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মির্জা ফয়সল আমীন। একই সময়ে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন দেলাওয়ার হোসেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ফলাফল যা-ই হোক, তা হাসিমুখে মেনে নেবেন বলে জানান বিএনপির এই প্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।