পুরাতন বাণিজ্য মেলা মাঠের জাতীয় যুব মেলা স্থগিত – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুরাতন বাণিজ্য মেলা মাঠের জাতীয় যুব মেলা স্থগিত – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পুরাতন বাণিজ্য মেলা মাঠের জাতীয় যুব মেলা স্থগিত - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে জাতীয় পর্যায়ের এ মেলা আয়োজনের পরিকল্পনা ছিল।

তবে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই স্থানে সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের যুব মেলাটিও আপাতত স্থগিত রাখতে হচ্ছে।

তবে জাতীয় পর্যায়ের আয়োজন স্থগিত হলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

মেলা স্থগিতের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে মো. আমিনুল হক বলেন, বৃহস্পতিবার সকালে গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।