কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়
কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় কে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের প্রস্তাব অনুমোদনের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন।

আরও পড়ুনঃ যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মূল্য দিচ্ছে সাধারণ মানুষ

গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে গঠিত কমিটিতে বিভিন্ন আসনের সংসদ সদস্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী আসন-১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

আরও পড়ুনঃ ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কৃষি খাতের বিভিন্ন নীতি, কার্যক্রম ও মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি সংসদীয় জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।