মাদারীপুরে মা ইলিশ ধরায় জেলেদের জেল ও আর্থিক জরিমানা 

মাদারীপুরে মা ইলিশ ধরায় জেলেদের জেল ও আর্থিক জরিমানা 
মাদারীপুরে মা ইলিশ ধরায় জেলেদের জেল ও আর্থিক জরিমানা 

মাদারীপুরে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা এবং দুই জেলকে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার ভোররাতে শিবচর উপজেলার কাজীরসুরা বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় চরজানাজাত পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহমেদসহ থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযানে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সবাইকে মৎস্য আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

রফিকুল ইসলাম মিন্টু

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।