যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ৬৫টি শাড়ী, ০৩টি থ্রী-পিস, ০২টি কম্বল, ৭ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ২৬ প্যাকেট খৈনি ও ৪০৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৭,৯৮,৫০০/-(সাত লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।





