জাতীয় সংসদে ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

গঠিত ১০টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা হলেন—

১. কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: গয়েশ্বর চন্দ্র রায়।

সদস্য: কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মোসাম্মৎ শামীমা সুলতানা, মোহাম্মদ গোলাম রসূল ও মোহাম্মদ রায়হান সাঈদী।

২. শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

সদস্য: শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান ও আতিকুর রহমান মুজাহিদ।

আরও  পড়ুনঃ শান্তির সংস্কৃতি গড়তে ন্যায়বিচার ও নারীর অংশগ্রহণ জরুরি: আইরিন খান

৩. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: রকিবুল ইসলাম।

সদস্য: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান।

৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সদস্য: মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মাছুম মোস্তফা ও মোহাম্মদ আবু তালিব।

৫. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: কলিম উদ্দিন আহমেদ।

সদস্য: মো. আবুল খায়ের ভূইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ হানজালা ওবায়দুল্লাহ সালাফী।

আরও পড়ুনঃ ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

৬. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: মো. আমানউল্লাহ আমান।

সদস্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবু, মো. মজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।

৭. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: আলহাজ মোহাম্মদ জি কে গউছ।

সদস্য: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ।

৮. ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: নাসের রহমান।

সদস্য: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

৯. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: রফিকুল ইসলাম জামাল।

সদস্য: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মোহাম্মদ শামীম কায়সার, আতাউর রহমান খান, নূরুল আমিন, নিপুন রায় চৌধুরী, সূবর্না সিকদার, মো. নূরুল আমিন, মো. আবুল হাসান ও মো. আব্দুল খালেক।

আরও পড়ুনঃ কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

১০. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: সেলিমা রহমান।

সদস্য: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগম।

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি ও প্রশাসনিক বিষয় পর্যবেক্ষণ এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।