× Banner
সর্বশেষ
শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, যশোর(আবুল কালাম আজাদ)

যশোরে ১২৪ পিস স্বর্ণের বারসহ একজন আটক

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০২২
Detention

যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে ১২৪ পিস স্বর্ণের বারসহ শাহ আলম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজ সকাল সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে যশোরস্হ ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বেশ কিছুদিন ধরে সোনা চোরাকারবারীদের একটি গ্রুপের উপর নজরদারি করা হচ্ছিল। এরই অংশ হিসাবে আজ ভোরে চৌগাছা সীমান্তের শাহজাদপুর বিওপির সদস্যরা শাহ আলমকে নজরদারি শুরু করে।
এরপর তাকে আজ সকাল সাড়ে আটটার দিকে শাহজাদপুর বিওপির এক কিলোমিটার অদূরে কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কোমরে পেঁচানো পাঁচটি বড় স্বর্ণের বার থেকে সর্বমোট ১২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বারের বাজারমূল্য ১০ কোটি সাড়ে ১১ লাখ টাকা।
বিজিবির অধিনায়ক আরো জানান, শাহ আলম কৃষক সেজে ওই স্বর্ণের বার শ্মশানে রেখে আসতে গিয়েছিল। ওখান থেকে অন্য একটি গ্রুপের সদস্যদের ওই বার নিয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই শাহ আলমকে আটক করে বিজিবি। আলম ইতিপূর্বে আরো ৬ টি চালান সফলভাবে পাচার করেছে।
সপ্তম চালান পাচারকালে তাকে আটক করা হয়। জব্দকৃত মোটরসাইকেলসহ শাহ আলমকে চৌগাছা থানা সোপর্দ করা হবে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।


এ ক্যটাগরির আরো খবর..