× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বাংলাদেশের আইন
বাংলাদেশের আইন

দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিচারব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে।

বিচার বিভাগের ওপর দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না।’

আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ৪৫ লক্ষাধিক মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্ঠু ও দ্রুত সমাধান করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ আইনজীবীদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, একজন ভালো আইনজীবী দেশের সম্পদ। তাই আইনজীবীদের পেশাগত মান ও দক্ষতা বাড়াতে সারা দেশের ৮০ হাজার আইনজীবীকে উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বহুল আলোচিত তনু হত্যার বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অনেক পুলিশ সদস্য ও আমলা চাকরি হারিয়েছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচারব্যবস্থা তার প্রাণ ফিরে পেয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ ও জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর ও অ্যাডভোকেট আহমেদ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..