× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ডেস্ক

মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ জুলাই, ২০২৬
অবৈধ অভিবাসী আটক
অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে চলতি বছরের প্রথম ছয় মাসে পরিচালিত বিশেষ অভিযানে ৬৪১ জন অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড।

বাহিনীটির ‘অপ টারিং ওয়াবাসান কেলান্তান’ অভিযানের আওতায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জিওএফ সাউথইস্ট ব্রিগেডের কমান্ডার এসএসি আহমদ রাজজি হোসেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫০৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী। তারা মোট ১০টি দেশের নাগরিক।

পরিসংখ্যান অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৪২৮ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামী, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

আহমদ রাজজি হোসেন বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাচারকারী চক্রগুলো ছোট ছোট দলে অভিবাসীদের সীমান্ত পার করার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, দুই থেকে তিনজনের ছোট দলে চলাচলের কৌশল গ্রহণ করলেও অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার সক্ষমতা বাহিনীর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..