× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ডেস্ক

আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ জুলাই, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/Monday-Horoscope.jpg
Monday Horoscope

আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।  আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল।

মেষ রাশি: আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি আপনার মন শান্ত রাখবে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা অর্জনের জন্য আজ আপনি একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। আপনি আজ অর্ধাঙ্গিনীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। সেই সমস্ত আত্মীয়দের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আপনি আজ আপনার ভাইকে কোনও কাজে সাহায্য করতে পারেন। কোনও মতবিরোধে ইন্ধন দেওয়ার পরিবর্তে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও ভুল যোগাযোগের কারণে আজ আপনি সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে শোয়ার জন্য মাদুর ব্যবহার করুন।

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করবেন। উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আজ হঠাৎ করেই বাড়িতে আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন।

কর্কট রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক লেনদেনগুলি অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার ভালোবাসার মানুষ সম্পর্কে কোনও মতামত তৈরি করবেন না। কোনও নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সাম শানিশ্চরায়’ মন্ত্রটি ১১ বার জপ করুন।

সিংহ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের গোপন তথ্যগুলি আজ কারোর কাছে প্রকাশ করবেন না। কোনও নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কোনও গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতে পারেন। একজন পুরোনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। আপনি আজ সন্ধ্যা নাগাদ সিনেমা বা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বাণিজ্যিক দিক থেকে উন্নতির লোককে পুজোর ঘরে অথবা ঠাকুরঘরে কেতু যন্ত্র স্থাপন করুন।

কন্যা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও কাজে আজ আপনি আপনার সঠিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। এর পাশাপাশি আপনার আর্থিক পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার সামাজিক জীবনকে অবহেলা করবেন না। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ আপনি সপরিবারে একটি পার্টিতে উপস্থিত হতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষের খামখেয়ালী আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই সর্তকতার সঙ্গে করুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি লাল লঙ্কা, সাতাশটি মুসুর ডালের দানা এবং পাঁচটি লাল রঙের ফুল হনুমান মন্দিরে অর্পণ করুন।

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। ওয়েব ডেভেলপারদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আজ কেউ কেউ বিদেশ থেকে কাজের সুযোগ পেতে পারেন। আজ আপনার সঙ্গে কিছু ভালো এবং মন্দ ঘটনা ঘটবে। যার ফলে আপনি বিভ্রান্ত হতে পারেন। বাবা-মায়ের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে হনুমানজির উদ্দেশ্যে তেল-সিঁদুর অর্পণ করুন।

বৃশ্চিক রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনি বেশি অর্থ উপার্জন করতে পারেন। আপনি আজ কোনও নতুন দায়িত্ব পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি অবশ্যই একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সর্তকতার সঙ্গে করুন। আপনি আপনি আজ আপনার একটি সমস্যার কথা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। যার ফলে সেটির সমাধান হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আপনার সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন এবং নিজের মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলুন।

ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কিছু নির্দিষ্ট পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনার পুরনো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি প্রশংসিত হতে পারেন। শুধু তাই নয়, আপনার পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ রাতে একাকী বাড়ির ছাদে কিংবা কোনও পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন তুলসী পাতা সেবন করুন।

মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি করতে থাকুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করুন।

কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কোনও নতুন ধারণার মাধ্যমে আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজার বদভ্যাস এড়িয়ে চলুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সবাইকে নিয়ে দল গঠনের মাধ্যমে কোনও কাজ করার ক্ষেত্রে আজ আপনি শক্তিশালী অবস্থানে রয়েছেন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। গৃহপরিচারিকা আজ কাজে না আসায় আপনার অর্ধাঙ্গিনী ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে লালচে-বাদামী রঙের পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার (যেমন- মিছরি) খেতে দিন।

মীন রাশি: অতীতে নেওয়া কোনও ভুল সিদ্ধান্তের কারণে আজ আপনি হতাশ হতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার সৃজনশীল দক্ষতা আজ প্রচুর প্রশংসা পাবে। এমনকি, আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ-এই মন্ত্রটি জপ করুন।


এ ক্যটাগরির আরো খবর..