× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বেনাপোল যশোর প্রতিনিধি

শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ACP
হালনাগাদ: সোমবার, ২০ জুলাই, ২০২৬
মুখোমুখি সংঘর্ষ
মুখোমুখি সংঘর্ষ

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোর কোতয়ালী থানার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুন্ড গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের ওপর সালামের মোড় থেকে ১৫০ গজ দক্ষিণে রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক্টরের (টলি) সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার খবর পেয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে শার্শা থানার ওসি শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে এবং ঘাতক ট্রাক্টরের চালককে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..