× Banner
সর্বশেষ
শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ

গৌরনদী  প্রতিনিধি

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা
শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা

সরকারি গৌরনদী  পাইলট মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক নিগার সুলতানা (ময়না)র মৃত্যুতে স্কুলের উদ্যোগে স্মরণসভা দোয়া অনুষ্ঠান রোববার সকাল ১১ টায় স্কুল মিলানায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুব হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবি সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাদশা শিকদার, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল খালেক ও মোহাম্মদ শাহ আলম বেপারী, পরিবার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেয়ে জামাতা সাখাওয়াত হোসেন।
স্মরণ সভায় মরহুমার জীবনের বিভিন্ন ভালো দিক নিয়ে আলোচনা শেষে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী শিক্ষক রোকনুজ্জামান পনির।


এ ক্যটাগরির আরো খবর..