যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৯৭৪০/- টাকা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ।
আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানাধীন নারানপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) ও শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫) উভয় সাং-নারানপুর কেলেরকান্দা,
থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
রোববার (১৯ জুলাই) দুপুরে পুলিশ জানায়, শনিবার ১৮ জুলাই রাত সাড়ে নয়টার সময় বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কেলেরকান্দা গ্রামস্থ পলাকত আসামী ফিরোজ এর বসত বাড়ির শয়ন কক্ষের মধ্যে হইতে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৯৭৪০/- টাকাসহ নারী পুলিশের সহায়তা শালিনতা বজায় রেখে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং অপর পলাতক আসামীকে সুকৌশলে পালিয়ে যায়।
মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা শেষে উক্ত ঘটনার বিষয়ে এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে অত্র থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দায়ের করিলে উক্ত এজাহারের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান,গ্রেফতারকৃত আসামীদের ১৯/০৭/২০২৬ তারিখে পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..