× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বেনাপোল যশোর প্রতিনিধি

অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
অসুস্থ এমপি
অসুস্থ এমপি

যশোর সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ঝিকরগাছা ও শার্শা উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এমপি সাবেরা নাজমুন-এর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেছেন বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ।
আজ (১৯ জুলাই) নেতৃবৃন্দ অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক খোঁজখবর নিতে তার বাসভবনে যান। এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেন।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এই পরিদর্শনের নেতৃত্ব দেন। এমপি সাবেরা নাজমুনকে এলাকার ‘উন্নয়নের কারিগর’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রিয় নেত্রী এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মহান আল্লাহর দরবারে ওনার দ্রুত সুস্থতা কামনা করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসতে পারেন।
এমপি সাবেরা নাজমুনকে দেখতে যাওয়ার সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেস্টা খায়রুজ্জামান মধু বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি আবদার হাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ এবং বেনাপোল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ৬ নং ওয়র্ এর সাধারন সম্পাদক ইছাহক মিয়া সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে পৌর বিএনপির নেতৃবৃন্দ অসুস্থ নেত্রীর পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। সংসদ সদস্য সাবেরা নাজমুনও তার খোঁজখবর নিতে আসায় দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..