রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরানোর উদ্যোগ

রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরানোর উদ্যোগ
রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরানোর উদ্যোগ

রিয়াদে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর আল আবিয়াহ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ শোক প্রকাশ করেন।

এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষা‌তে খলিলুর রহমান রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সৌদি কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।