নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪ জন গ্রেফতার

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪ জন গ্রেফতার
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪ জন গ্রেফতার

নওগাঁর মান্দা থানায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের চার সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মান্দা থানাধীন ৫নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামস্থ ধৃত আসামি শাওন হাসানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সন্ত্রাসী কার্যকলাপের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:

১. মোঃ শাওন হাছান (৩০) – পিতা: মোঃ আনিছুর রহমান, সাং: শ্রীরামপুর ঋষিপাড়া (যুগ্ম সাধারণ সম্পাদক/সহ-সভাপতি, ৫নং গণেশপুর ইউনিয়ন যুবলীগ)। ২. শ্রী যুগল ঋষি (২২) – পিতা: শ্রী গণেশ ঋষি, সাং: শ্রীরামপুর। ৩. শ্রী অনিল ঋষি (৫৮) – পিতা: মৃত মরু ঋষি, সাং: চক কালিদাস।

(উভয় থানা: মান্দা, জেলা: নওগাঁ) ৪. মো. আসিফ আহমেদ (২৬) – সাং: পার নওগাঁ (সিনিয়র সহ-সভাপতি, ৭নং ওয়ার্ড যুবলীগ, নওগাঁ সদর), উভয় নওগাঁ সদর, জেলা: নওগাঁ।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন, মান্দা নওগাঁ প্রতিনিধি 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।