× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

স্টাফ রিপোর্টার

দায়িত্ববান মা

ACP
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
দায়িত্ববান মা

     দায়িত্ববান মা
মা তুমি দায়িত্ববান,
দায়িত্ব অনেক বড়ো।
তোমার মতো অতো দায়িত্ব,
নেই তো আর কারো।
বাজার করা, রান্না করা,
সবই তোমার ঘাড়ে।
ক্ষেত খামারে কে কি
কাজ করে সেটাও কিন্তু
তোমার নজর কাড়ে।
বাবা শুধু কর্ম করে
দুর দুরান্ত কর্মস্থলে।
টাকা পাঠায় নামে তোমার,
নেই তো  চিন্তা  ওনার।
পরিবারের সকল সদস্যদের
দায়িত্ব সবে তোমার।
তুমি ছাড়া এ দায়িত্ব,
কেউ  নিবে না আর।
খাবার বেলায় মা তুমি,
খাও না তো কভু  আগে।
সবার শেষে খাও গো তুমি,
যে টুকু খাবার বাঁচে।
বাবা যদি আসে বাড়ি।
খোঁজ নেয় না কিছু।
খায় দায় আর এদিক ওদিক,
বেড়ায় শুধু ঘুড়ি ঘুড়ি।
মায়ের পরনে ছেঁড়া কাপড়,
হাজারো জোরা তালি।
নতুন শাড়ি নেয় না মা,
যাক না এবার চলি।
পলাশ  শিমুল তুলির জন্য
মা নতুন জামা আনে।
দুইদিন পরে আসছে যে ঈদ,
মা সেটা জানে।
মা তুমি দায়িত্ববান,
দায়িত্ব তোমার অনেক।
তুমি ছাড়া এ বাড়িতে,
জ্লে না আলো ক্ষণেক।
(মোঃ জাবেদুল ইসলাম )


এ ক্যটাগরির আরো খবর..