× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

থাকছে না মটোরোলা ব্র্যান্ড

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় ‘মটোরোলা’ ব্র্যান্ডটি স্বনামে আর বাজারে আসবে না। মোবাইলের বাজার থেকে বিদায় নিতে চলেছে বিশ্বের প্রথম মোবাইল ফোনের ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘মটোরোলা’ ব্র্যান্ড।

বাজারে নিত্যনতুন নানা আকর্ষণীয় ব্র্যান্ডের ভীড়ে প্রতিদ্বন্দ্বীতা না করতে পেরে ২০১২ সালে ২৫০ কোটি ডলারে গুগলের কাছে বিক্রি হয়ে যায় মটোরোলার মোবাইল ডিভিশন। পরবর্তীতে গুগলও মটোরোলা নিয়ে খুব একটা সুবিধা করতে না পারায় ২০১৪ সালে প্রায় ২৯০ কোটি ডলারে মটোরোলার মোবাইল ডিভিশন বিক্রি করে দেয় লেনোভোর কাছে।

সম্প্রতি লেনোভোর এক কর্মকর্তা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটকে জানিয়েছেন, চলতি বছর থেকে তারা আর ‘মটোরোলা’ নামে কোনো স্মার্টফোন বাজারে নিয়ে আসবে না।

ফলে বাজারে আর দেখা মিলবে না ‘মটোরোলা’ নামের স্মার্টফোন। মটোরোলার নামের পরিবর্তে শুধু ‘মটো’ নামে ফোন বাজারে নিয়ে আসবে লেনোভো। এছাড়া পরিধেয় প্রযুক্তি পণ্যেগুলোতে মটোরোলার পরিবর্তে ‘ভাইভ’ নামটি ব্যবহৃত হবে।

তবে জনপ্রিয় ব্র্যান্ডের নাম পরিবর্তনের ঘটনা বিশ্বে এই প্রথম নয়। এর আগে মোবাইল জনপ্রিয় আরেকটি ব্র্যান্ড ‘নকিয়া’ মোবাইল ডিভিশন মাইক্রোসফট কিনে নেওয়ার পর, স্মার্টফোনের বাজারে ‘নকিয়া’ নামটি বাদ দিয়ে ‘মাইক্রোসফট’ নামে স্মার্টফোন নিয়ে আসে নকিয়া অধিগ্রহণকারী মাইক্রোসফট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..