দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠক

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠক
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১ জন নেতা সরাসরি বৈঠক করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ক্রিম রঙের একটি তিনতলা ভবনে বৈঠকটি শুরু হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন সদস্য ছাড়াও বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সম্পাদকমণ্ডলীর নেতারা এতে ভার্চ্যুয়ালি যুক্ত হন। একই সঙ্গে দলের ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারেন—এমন কয়েকজন নেতাও সরাসরি উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এটিই তার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের প্রথম বড় পরিসরের বৈঠক।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্গঠনের বিষয়টি বৈঠকে প্রধান গুরুত্ব পায়।

এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃত্বে আনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পুতুল ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুই নেতাকে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিউজ ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।