দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি ভালো মানের সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দর কার্যকর করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ নতুন দর নির্ধারণ করা হয়।
নতুন দর অনুযায়ী সোনা ও রুপার বর্তমান মূল্যসূচি:
-
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা (গতকাল যা ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা)।
-
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।
-
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা।
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
সোনার পাশাপাশি রূপার দামও সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হবে।





