শিল্পাঞ্চলে এখনো উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

শিল্পাঞ্চলে এখনো উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
শিল্পাঞ্চলে এখনো উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষ ও সংঘর্ষের ঘটনার পর রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য নাশকতা ও নতুন করে সংঘাত এড়াতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্ক ও অনিশ্চয়তা থাকলেও জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। আগের দিনের সংঘর্ষের পর কর্মস্থলে ফেরা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ ও শঙ্কা কাজ করছিল। তবে কাজের প্রয়োজনেই ধীরে ধীরে কারখানায় ফিরছেন তাঁরা।

শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে সকাল থেকে শ্রমিকদের যাতায়াত লক্ষ্য করা গেছে। কয়েকটি কারখানায় ইতোমধ্যে উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

এদিকে, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি।

শ্রমিকদের মধ্যে যাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয় কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।