দীর্ঘ ২০ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৭টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন প্রার্থীরা।
মনোনয়নপত্র গ্রহণের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে আরও গতি পেয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৬ই) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাপগঞ্জের জিবি টেলিভিশনের হলরুমে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। এ সময় নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত থেকে প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করেন।
মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, এম. শহিদুর রহমান ও আবুল কালাম।
যে পদে যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন : সভাপতি পদে আবুল কাশেম রুমন, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, এনামুল হক এনাম, মাহফুজ আহমদ চৌধুরী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান, গোলাম দস্তগীর ছামিন, মো. জহিরুল ইসলাম ও এমজি মোস্তফা মনোনয়ন নিয়েছেন।
সহ-সভাপতি পদে আব্দুল খালিক ও মো. বদরুল আলম মনোনয়নপত্র গ্রহণ করেছেন। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদ মনোনয়ন নিয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ মনোনয়ন নিয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মো. তামিম আহমদ ও সাজু মিয়া এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসেইন ও রুহুল আমিন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
প্রচার সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন, জালাল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ মনোনয়ন নিয়েছেন। প্রকাশনা সম্পাদক পদে শাকেল উদ্দিন ও সাইম ইবনে আব্বাস মনোনয়নপত্র গ্রহণ করেছেন। দপ্তর সম্পাদক পদে রিমন আহমদ, ওলিউর রহমান তামিম ও রুবেল আহমদ তালুকদার মনোনয়ন নিয়েছেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাবের আহমদ ও সামিল হোসেন মনোনয়নপত্র গ্রহণ করেছেন। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে হাফিজুল ইসলাম লস্কর, জাবেদ মাহবুব, হাবিবুর রহমান, ফারহান ইসলাম রাজু ও সালমান কাদের দিপু মনোনয়ন নিয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে জাবেদ আহমদ, বাবর জোয়ারদার, আব্দুল্লা আল মাসুদ, আব্দুল্লা আহমদ, মোহাম্মদ মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, ফখরুল ইসলাম, মীর কাওছার, আরিফ আহমদ জিলু, দীনেশ দেবনাথ ও এম. আব্দুল জলিল মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
নির্বাচনী তফসিল: নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর ২২ সেপ্টেম্বর ২০২৬ইং বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ অক্টোবর ২০২৬ইং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন বিকাল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
দীর্ঘ দিন পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়নপত্র গ্রহণের দিন জিবি টেলিভিশনের হলরুমে প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশও ছিল বেশ সরব।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ইতোমধ্যে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন। আগামী ৩ অক্টোবরের ভোট গ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করবে গোলাপগঞ্জ প্রেসক্লাব।





