গাড়িতে ঘুমিয়ে থাকা ৩০ পর্যটককে পুড়িয়ে হত্যা করল জঙ্গিরা

দি নিউজ ডেক্সঃ মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা ৩০ জনকে পুড়িয়ে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। এছাড়াও নারী এবং শিশুদের অপহরণ করা হয়েছে।

নাইজেরিয়ার বোর্নো প্রদেশের আউনো শহরের একটি মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা ৩০ জনকে পুড়িয়ে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এসময় বেশ কয়েকজন নারী এবং শিশুদের অপহরণও করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভুক্তভোগীরা বেশিরভাগই পর্যটক ছিলেন। রাতে ঘুমানোর পর পর্যটকদের গাড়িতে আগুন দেয়া হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এই হামলার বিষয়ে বোর্নো প্রদেশের সরকারি মুখপাত্র আব্দুররহমান বুন্দি বলেন, ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এসময় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।