ফুলবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীর ধর্ষক গ্রেফতার

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের মনিটরিং এ ফুলবাড়ী থানা পুলিশ ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগের প্রধান আসামী নাজমুল ইসলামকে গতকাল বিকেলে গ্রেফতারে করে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি নরপিশাচ নাজমুল শিক্ষার্থীর খালার বাড়িতে প্রবেশ করে। এ সময় একাই ওই শিক্ষার্থী ঘরে টিভি দেখছিল। কেউ না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে নাজমুল। এ সময় সে কামড়ে ক্ষতবিক্ষত করে ওই ছাত্রীর শরীর। ছাত্রীর খালার লিখিত অভিযোগমূলে জানা যায়, উপজেলার উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামের খবিজলের ছেলে নাজমুল ইসলাম প্রায়ই ওই ছাত্রীকে উত্যক্ত করতো। এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার একাধিকবার নাজমুল ইসলামের পরিবারের কাছে অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।

উল্টো শিক্ষার্থীর পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে উঠে নাজমুল ইসলামসহ তার পরিবার। এ পরিস্থিতিতে গত ৬ ফেব্রুয়ারি পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটায় নাজমুল। এক পর্যায়ে ওই শিক্ষার্থী জ্ঞান হারালে নাজমুল পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা চালানোর ব্যবস্থা করার চেষ্টা করলেও ধর্ষক নাজমুল, তার বাবা খবিজল মিয়া, চাচা সাইফুল ইসলাম, জাহিদুল ও শহিদুল ঘটনা প্রকাশ হওয়ায় ভয়ে এতে বাধা দেয়। এমনকি তার চিকিৎসা ও থানায় যাতে মামলা করতে না পারে সেজন্য প্রাণনাশের হুমকি প্রদান করেন তারা। ছাত্রী ও তার পরিবারকে রাতভর নির্যাতনসহ বাড়িতে অবরুদ্ধ করে রাখে ধর্ষকের পরিবার।

স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালাতে গিয়ে পুরো ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও এতে ব্যর্থ হয় তারা। এরই মধ্যে ঘটনাটি পুরো এলাকায় লোকমুখে ছড়িয়ে পরে। গত শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা বেগতিক দেখে গ্রামের লোকজন জড়ো হয়ে ৪৮ ঘন্টা পর স্থানীয় একটি বাড়ীতে নিয়ে আসে ধর্ষিতাকে। পরে ফুলবাড়ী হাসপাতালে শিক্ষার্থীকে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, গত শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর খালা ফুলবাড়ী থানায় বাদী হয়ে ধর্ষক নাজমুলসহ আর একজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। এরপর আসামীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় চেষ্টা চালানো হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামী নাজমুলকে ১০ ফেব্রæয়ারি বিকেলে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।