জনপ্রশাসনের এডিপি প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

জনপ্রশাসনের এডিপি প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ
জনপ্রশাসনের এডিপি প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

জনপ্রশাসনের এডিপি প্রকল্প ।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ভুক্ত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো প্রকল্পে বাস্তবায়নগত জটিলতা দেখা দিলে তা দ্রুত শনাক্ত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

ভৌত ও আর্থিক অগ্রগতি পর্যালোচনার নির্দেশ

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অধীনে চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। বাস্তবায়নের পথে কোনো বাধা থাকলে সেটি চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ সিঙ্গাপুরের আদলে বদলাচ্ছে আরজেএসসি, ঘরে বসেই কোম্পানি নিবন্ধন

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে অবকাঠামো উন্নয়ন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ অবকাঠামো আধুনিকায়ন এবং ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে।

মেয়াদ বাড়লেও ব্যয় বাড়ানো যাবে না

কোনো প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি চলে এলে এবং কাজ সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যথাযথ নিয়ম অনুসরণ করে মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

তবে প্রকল্পের সময় বাড়ানোর সঙ্গে ব্যয় বৃদ্ধির কোনো সুযোগ রাখা যাবে না বলে স্পষ্ট করেন জনপ্রশাসন উপদেষ্টা।

নতুন তিন প্রকাশনার মোড়ক উন্মোচন

সভা শুরুর আগে ‘সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬’, ‘ওএন্ডএম ম্যানুয়্যাল’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৫’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব মুহাম্মদ আব্দুস সালাম, পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা অংশ নেন।

এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।