× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

উজ্জ্বল রায়:জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবি- যুবকের লাশ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
norail trollar dubi

নড়াইলের মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা এলাকার মধুমতি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুকবকের নাম নাজমুল মৃধা (৩৫) সে জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে। ঘটনার সময় ট্রলারে থাকা বায়োজিদ বলেন, ট্রলারে আমরা ৪ জন ছিলাম পরে তলা ফেটে যাওয়ায় সবাই উপরে উঠে আসি কিন্তু নাজমুল কেবিন থেকে টাকা আনতে যায় আমরা নিষেধ করলেও সে শোনেনি। পরে ট্রলারের সাথে সেও ডুবে যায়।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বলেন, সকাল ৮টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযান চলাকালে দুপুর আড়াইটার দিকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..