× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সেমিফাইনালের আশা হারায়নি বাংলাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কাকে ৪-২ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চেয়েছিল মারুফুল হকের শিষ্যরা। এদিন অবশ্য জয় পায়নি লাল সবুজের জার্সিধারীরা। তবে হারেনিও। ১-১ গোলে ড্র করেছে।

আর এই ড্রয়ের ফলেই সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে মামুনুল-এমিলিরা। দুই ম্যাচ থেকে এক জয়  ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। অবশ্য সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল। এই নেপালের বিপক্ষেই শুক্রবার মাঠে নামবে স্বাগতিকরা।

ঘরের মাঠে মালয়েশিয়া একাদশের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে পিছিয়ে পরে স্বাগতিকরা। অবশ্য ১০ মিনিটের মাথায়  মিঠুন চৌধুরীর গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। বাদবাকি সময়ে এই সমতা অবশ্য আর কেউ ভাঙতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

মালয়েশিয়া একাদশ তাদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে। গতকাল বাংলাদেশের সঙ্গেও ড্র করেছে। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে শুক্রবার মালয়েশিয়া একাদশের প্রতিপক্ষ বিধ্বস্ত শ্রীলঙ্কা। যারা এবারের এই টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি। তাদের বিপক্ষে মালয়েশিয়া একাদশ বড় ব্যবধানে জয় পেলে এবং বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে নেপাল হেরে গেলে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে মালয়েশিয়া একাদশের সামনেও। তবে শেষ ম্যাচে বাংলাদেশ ড্র করলেও সেমিফাইনালে যাবে। সবকিছু মিলিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..