নৈতিকতা ছাড়া শিক্ষা সমাজের জন্য সুফল বয়ে আনবে না: পানিসম্পদমন্ত্রী

নৈতিকতা ছাড়া শিক্ষা সমাজের জন্য সুফল বয়ে আনবে না: পানিসম্পদমন্ত্রী
নৈতিকতা ছাড়া শিক্ষা সমাজের জন্য সুফল বয়ে আনবে না: পানিসম্পদমন্ত্রী

শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, প্রকৃত ও নৈতিক শিক্ষার দিকে নজর না দিয়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন অনেক ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা মানুষের চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য-মিথ্যা ও পক্ষপাতের মধ্যে পার্থক্য বুঝতে শেখায়। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে শুধু একটি চাকরি পাওয়াকেই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। প্রকৃত শিক্ষার সঙ্গে নৈতিকতার সমন্বয় থাকা প্রয়োজন।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে হবে। সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার না দিলে এবং খেলাধুলার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা না গেলে শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারবে না। সমাজের উন্নয়নে অবদান রাখার মানসিকতা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

এআইকে কাজে লাগাতে প্রয়োজন দক্ষতা ও সঠিক উদ্দেশ্য

বর্তমান প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, একসময় হাতে-কলমে শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিতে হতো। তখন ইলেকট্রনিক মিডিয়া ও স্মার্টফোনের ব্যবহার ছিল না। কিন্তু বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার সুযোগ ও পদ্ধতিতে পরিবর্তন এসেছে।

তিনি বলেন, এআই প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো হবে, তা নির্ভর করে ব্যক্তির নিজস্ব দক্ষতা ও উদ্দেশ্যের ওপর। এই প্রযুক্তির সহায়তায় শিক্ষকের কাছ থেকে সহযোগিতা নেওয়া এবং শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব।

চতুর্থ শিল্পবিপ্লবের ফলে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এআইয়ের যথাযথ ব্যবহার ও দক্ষতা কাজে লাগাতে পারলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হতে পারে।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।