× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সেনবাগে রাতে ভোট দিল শতাধিক নারী ভোটার

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০২২
রাতে ভোট দিল শতাধিক নারী ভোটার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে নারী ভোটাররা রাতে ভোট দিয়েছে।

বুধবার (১৫ জুন) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে বেশ কিছু নারী ভোটারকে রাতে ভোট দিতে দেখা গেছে।

জানা যায়, ওই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৩৯৬ জন। এর মধ্যে নারী ৬৮৪ ও পুরুষ ৭১২ জন। কেন্দ্রে পুরুষদের জন্য দুটি বুথ ছিল।নারীদের জন্য একটি বুথ থাকায় এমনটি ঘটেছে।   এজন্য সংশ্লিষ্টরা নির্বাচন কর্মকর্তাকে দায়ী করেছেন তারা।

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আবুল ফজল বলেন, সবশেষ রাত ৯টা ১০মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোটগ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এ বিষয়ে বলেন, নির্বাচন কমিশন থেকে মহিলাদের জন্য মাত্র ১টা বুথ স্থাপন করায় তা আলাদা করা সম্ভব হয়নি। বিকাল ৪টার পরও প্রায় তিন শতাধিক নারী ভোটার লাইনে থাকায় তাদের সবার ভোটগ্রহণ করতে রাত সোয়া ৯টা হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..