ডাসারে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

ডাসারে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
মাদারীপুরে ডাসারে গলায় ফাঁস দিয়ে সুবাস বৈদ্য(৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বুধবার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, বুধবার  এলাকার শাওন (৮)নামে  এক বালক সকাল ১০ টার দিকে  ঘের পাড়ে একটি পরিতক্ত ঘরে বালতি নিতে গিয়ে, ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত  লাশ দেখতে পায়।
এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে  আসে।নিহত সুবাস বৈদ্য উপজেলার মৃত:দাড়ীকানাথ বৈদ্যর ছেলে।তিনি  মানসিক সমস্যায় ভুগছিলেন বলে এলাকাবাসী জানান।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন,  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।