স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহযোগিতা চান মঈন খান

স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহযোগিতা চান মঈন খান
নরওয়ের কারিগরি সহযোগিতা

ঢাকা: স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের কাছ থেকে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

বৈঠকে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ ভোক্তা অধিকার সুরক্ষায় অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা এবং কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় সরকার পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমে নরওয়ের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ এসআই আলতাফ হত্যা: সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাক্ষাৎকালে নরওয়ে মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিলডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।